Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে দুই শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের কটুক্তির অভিযোগ 

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ২৬৬ Time View
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আমজেদ শেখ ও জামাল শেখ নামে দুই শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদেরকে কটুক্তি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে মঙ্গলবার বেলা ২ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে  সাংবাদিক সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান।
অন্যানের মধ্যে করেন বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ, এবি সিদ্দিক, নীলরতন মিস্ত্রি, মো. আবুয়াল ফকির ও উপজেলা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলাম।
বক্তারা, বীর মুক্তিযোদ্ধাদের ঈঙ্গিত করে আপত্তিকর ভাষায় কটুক্তিকারি জামাল শেখ ও আমজেদ শেখকে ৩ দিনের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
এবিষয়ে জানতে জাইলে, উপজেলা শ্রমিকলীগের সহসাধারণ সম্পাদক জামাল শেখ ও তার ভাই উপজেলা ভ্যান শ্রমিকলীগের সভাপতি আজমেদ শেখ তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল কর্তৃক ছড়ানো শোনা কথায় ভর করে বীর মুক্তিযোদ্ধারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এটা দু:খজনক।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মোরেলগঞ্জে দুই শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের কটুক্তির অভিযোগ 

Update Time : ০৬:৪০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪