Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে জালটাকাসহ কথিত সাংবাদিক আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ২৭১ Time View

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মনির তালুকদার(৪০) নামে এক যুবককে জালটাকাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাত ৪ টার দিকে খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের বাড়ি থেকে দুটি ১ হাজার টাকা মানের ও ৭টি ২০০ টাকা মানের জাল নোটসহ পুলিশ তাকে আটক করে। সে ওই গ্রামের মো. সৈয়দ আলী তালুকদারের ছেলে।
এ সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আটক মনির তালুকদারের নিকট থেকে ১ হাজার ও ২০০ টাকা মানের ৯টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও তার নিকট ‘অপরাধ অনুসন্ধান ডট টিভি’ ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব’ এর নির্বাহী মেম্বার এর পরিচয়পত্র পাওয়া গেছে। সে নিজেকে সাংবাদিক বলে দাবি করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মোরেলগঞ্জে জালটাকাসহ কথিত সাংবাদিক আটক

Update Time : ০৯:৩৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪