1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

মোরেলগঞ্জে একটি পুলের জন্য হাজারো মানুষের দুর্ভোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদি হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা-নিশানবাড়িয়া সীমান্তবর্তী সংযোগ খালের ভাংঙ্গা পুলের জন্য ৩ গ্রামের হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে । জনগূরুত্বপূর্ন এ পুলটি নির্মানে সরকারি কোন
উদ্যোগ না থাকায় স্থানীয়রা নিজস্ব উদ্যোগে পুলটি সচল রাখার চেষ্টা করছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার জিউধরা ও নিশানবাড়িয়া ২টি ইউনিয়নের মধ্যে জিউধরা গ্রামের
সংযোগ খালের জনগুরুত্বপূর্ন  কাঠের পুলটি দীর্ঘ ৫ বছর ধরে ভাঙা অবস্থায় পরে রয়েছে । যার কারনে
২টি ইউনিয়নের ৩ গ্রামের মানুষের চলাচলে চরম দূর্ভোগে পড়তে হয়। ঝুকিপূর্ণ এ পুলের জন্য
এলাকাবাসীকে বিকল্প হিসেবে অনেক দূর পায়ে হেটে প্রতিদিন হাট বাজার সহ জনগূরুত্বপূূর্ন
স্থানে যেতে হয়। স্কুল ,মাদ্রাসার শত শত শিক্ষার্থীদের একই দুর্ভোগে কষ্ট স্বীকার করতে হয়।
এছাড়াও এ পুলটি দিয়ে দুই প্রান্তের নিশানবাড়িয়ার ও জিউধরা ইউনিয়নের ২টি ওয়ার্ডের মধ্যে ৩টি
সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মসজিদ, জয় বাংলা
বাজার, আলীর বাজার, দিঘির পাড়, মৌলভী বাজার, জিউধরা বাজার সহ একাধিক গুরুত্বপূর্ন স্থানে
হাজারো লোকের চলাচল। এমনকি উপজেলা শহরে আসতেও এ ভাংঙ্গা পুল পেড়িয়ে গ্রামবাসীদের
প্রতিনিয়ত আসতে হয়। প্রতি বছর স্থানীয়দের অর্থায়নে  মেরামত করা হলেও বছর যেতে না যেতেই
পুনরায় সংস্কার করতে হয় গ্রামবাসীদের। ভাঙা পুলটি সংস্কারের জন্য জিউধরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের
যুবদল নেতা মুসা গাজি উদ্যোগ নেয়। স্থানীয় গ্রামবাসীদের সাথে নিয়ে নিজ অর্থায়নে ও
স্বেচ্ছাশ্রমে পুলটি মেরামতের চেষ্টা করেন।
মুসা গাজি বলেন, জনসাধারনের চলাচলের দূর্ভোগ লাঘবের জন্য এ স্বেচ্ছাশ্রম। ইতোমধ্যে ইউনিয়ন
পরিষদের উদ্যোগে একাধিকবার পুলটি সংস্কারের অর্থ বরাদ্দের জন্য  আবেদন করেও সুরহা হয়নি। যার
কারনেএখন ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় গ্রামবাসীদরে সহযোগীতায় এ ভাঙা পুল সংস্কার করার  চেষ্টা
করছেন। দুটি ইউনিয়নের মানুষের চলাচল সংযোগ স্থলে কাঠের পুলের পরিবর্তে একটি ব্রীজ নির্মানের
জন্য সংশ্লিষ্ট প্রসাশনের কাজে দাবি জানান তিনি।
স্থানীয় সৌদি প্রবাসী জুয়েল মল্লিক, ব্যবসায়ী আনোয়ার হাওলাদার, জসিম ফরাজী, মামুন মল্লিক,
বসির হাওলাদার সহ একাধিক গ্রামবাসীরা জনগুরুত্বপূর্ন সংযোগ খালে একটি ব্রীজ নির্মানের জন্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট জোর দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, নিশানবাড়িয়া ও জিউধরার সংযোগ খালের ভাঙা
পুলটির বিষয়ে তিনি অবহিত নন। স্থানীয়দের আবেদন পেলে  পরবর্তীতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ন এ স্থানে মিনি ব্রীজ করার সুযোগ থাকলে চেষ্টা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd