1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

সেই ‘পায়ার’ দেখে প্রেক্ষাগৃহে কাঁদলের দর্শকরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দুই বছর ধরে মুক্তির অপেক্ষায় থাকা এক বয়স্ক দম্পতির ভালোবাসা, নিঃসঙ্গতা ও অপেক্ষার গল্প ‘পায়ার’ এখন দর্শকদের মুগ্ধ করছে। একসময় যে সিনেমা নিতে রাজি হয়নি কোনো পরিবেশক বা ওটিটি প্ল্যাটফর্ম, সেই ছবিই জিতেছে ১৮টি আন্তর্জাতিক পুরস্কার। প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে গিয়ে আবেগাপ্লুত হচ্ছেন দর্শক। অনেকের চোখে জমছে জল। টেলিভিশন সাংবাদিকতা থেকে চলচ্চিত্র নির্মাণে আসা বিনোদ কাপরির পরিচালনায় ১১১ মিনিটের এই সিনেমায় উঠে এসেছে হিমালয়ের পাহাড়ি জনপদের কঠিন বাস্তবতা। কাজের সন্ধানে একের পর এক মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছেন। ফলে একসময়ের সুন্দর ও জনবসতিপূর্ণ গ্রামগুলো পরিণত হচ্ছে জনশূন্য জনপদে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবও বদলে দিচ্ছে পাহাড়ি অঞ্চলের আবহাওয়া। সিনেমাটি দেখে দর্শকদের আবেগাপ্লুত হওয়ার নানা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেককে চোখের জল মুছতে মুছতে প্রেক্ষাগৃহ থেকে বের হতে দেখা গেছে। কেউ কেউ লিখেছেন, দীর্ঘদিন পর কোনো সিনেমা দেখে তাঁরা এতটা আবেগপ্রবণ হয়েছেন। ‘পায়ার’-এর কেন্দ্রীয় দুই চরিত্র পদ্ম সিং ও তুলসী। স্থানীয় ভাষায় তাদের ‘বুবু’ ও ‘আমা’ বলে ডাকা হয়, যার অর্থ দাদা ও দাদি। উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলের একটি ছোট্ট বাড়িতে তাঁদের বসবাস। পদ্ম সিং চরিত্রে অভিনয় করেছেন পরিচালক বিনোদ কাপরির চাচা পদ্ম সিং। আর তুলসীর ভূমিকায় রয়েছেন হীরা দেবী। এই দম্পতির সংসারজীবন ৬৫ বছরের। তাদের একমাত্র ছেলে হারিয়া কাজের সন্ধানে ২৮ বছর আগে মুম্বাইয়ে চলে গেছেন। এরপর থেকেই ছেলের ফেরার অপেক্ষায় দিন কাটছে তাদের। পরিচালক বিনোদ কাপরি বিবিসিকে বলেন, ‘এটি ভালোবাসা, নিঃসঙ্গতা আর অপেক্ষার গল্প।’ তার ভাষায়, জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছানো এক দম্পতির গভীর ভালোবাসাই ছবিটির মূল বিষয়। গত ৩০ অক্টোবর মাত্র ৭০টি প্রেক্ষাগৃহে সীমিত পরিসরে মুক্তি পায় ‘পায়ার’। শুরু থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়া যায়। বাড়তে থাকে টিকিটের চাহিদা। ফলে ধীরে ধীরে ছবিটির প্রদর্শনীর সংখ্যাও বাড়ানো হয়। একসময় যে ছবির মুক্তি নিয়েই অনিশ্চয়তা ছিল, সেই ছবিই এখন দর্শকদের আবেগ ছুঁয়ে যাচ্ছে। পাহাড়ের একটি ছোট্ট বাড়িতে থাকা বৃদ্ধ দম্পতির গল্পের মধ্য দিয়ে ‘পায়ার’ মনে করিয়ে দিচ্ছে, ভালোবাসা শুধু একসঙ্গে থাকার নাম নয়; কখনোই কখনোই একে অপরের পাশে থাকার অপেক্ষাটুকুই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় অবলম্বন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd