Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোর লেন থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৮৪ Time View

এবার রাজধানীর কাজিপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ট্র‍্যাক লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। 

মেট্রোরেলের লাইনে শুক্রবার সকাল ৯টায় ককটেল দুটি পড়ে থাকার সংবাদ পায় এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। আমরা সকাল ৯টার দিকে খবর পাই। লাইনে মেইনটেনেন্সের কাজ যারা করে, তারা সর্বপ্রথম ককটেল দুটি দেখতে পায়। ‌মেট্রোরেলের লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে কাফরুল থানায়।”

তিনি আরও জানান, “যে জায়গায় ককটেল দুটি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। কারণ লাইন তো অনেক ওপরে। তবে আশপাশের বিভিন্ন ভবনের এবং নিচের দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।”

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মেট্রোর লেন থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

Update Time : ১২:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫