মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ (পটুয়াখালী): পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম কাকড়াবুনিয়া ৮৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনায় ও শিক্ষকদের পরিচালনায় শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দঘন শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা উপজেলার আশরাফ গ্রীন পার্কের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে বিকেল ৩টা পর্যন্ত তারা অবস্থান করে। শিক্ষা সফরে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উৎসাহ ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোশারেফ হোসেন, সাবেক সহকারী শিক্ষক মো. আইয়ুব আলী খান,অভিভাবক সদস্য ও উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মীর মো. মাসুম বিল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সহকারী শিক্ষক মোসা. তানিয়া আক্তার, মোসা. আসমা বেগম ও মোসা. সালমা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক,বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কাওসার হোসেন, মো. মোসা: সাজেদা বেগম , বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষা সফরটি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আনন্দ, বিনোদন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি সুন্দর সুযোগ হিসেবে বিবেচিত হয়।
যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করেন ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ড মেম্বর পদ প্রার্থী মো: জসিম খান।