Dhaka ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বিএনপির মানববন্ধন 

  • Reporter Name
  • Update Time : ১২:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৪০ Time View
মো: মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদ এবং পুনরায় স্বপদে বহলের দাবিতে মির্জাগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি। মঙ্গলবার দুপুরে বরগুনা – বাকেরগঞ্জ মহাসড়কে উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকার বিএনপির অস্থায়ী কার্যলয়ের সামনে এ মানববন্ধন পালন করা হয়।উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন – মজিবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পান্না মৃধা,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওরেচ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মোঃ জুয়েল,মির্জাগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ বশির, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ শাহ আলম, মিলন প্রমূখ।  মানববন্ধনে উপস্থিতিরা বলেন, মোজাম্মেল, শাহজাদা এবং সরোয়ার দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিরোধী আমলে তারা সকল প্রোগ্রামে অংশ নিয়েছে। তারা আওয়ামী লীগ সরকার কতৃক মামলা,হামলার শিকার হয়েছে। বারবার কারাবরণ করেছে।কিন্তু ফ্যাসিবাদি সরকার পতনের পর দলীয় গ্রুপিং  এর ফলে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।মানববন্ধনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতিবিলম্ব সঠিক তদন্ত করে  তাদের স্বপদে বহাল করার দাবি জানাই। উল্লেখ, গত দলীয় নির্দেশনা অমান্য করে গত ১৯ সেপ্টেম্বর চাঁদবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক মোঃ গোলাম সরোয়ার হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাদা খাঁন এবং মসজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হককে  দলীয় পদ থেকে অব্যাহতি করেন পটুয়াখালী জেলা বিএনপি।
Tag :
About Author Information

মির্জাগঞ্জে বিএনপির মানববন্ধন 

Update Time : ১২:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪