Dhaka ০১:০১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে প্রতিপক্ষ সুব্রত গংদের বিরুদ্ধে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানীর অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩১ Time View

রিপন মাহমুদ, পিরোজপুরঃ জেলার স্বরূপকাঠিতে একটি পরিবারকে বসতবাড়ি থেকে উৎখাতের চেষ্টায়
প্রতিপক্ষ সুব্রত গং প্রতিবেশী একটি পরিবারের সদস্যদের মামলা, ভয়ভীতি
প্রদর্শনসহ নানা ভাবে হয়রানী করছেন। স্বরূপকাঠি পৌর এলাকার
আচার্য্যপাড়া (১নং ওয়ার্ডের) বাসিন্দা এ ঘটনায় ভুক্তভূগী দুলাল
আচার্য্য এ অভিযোগ করেছেন। মঙ্গলবার সকালে দৈনিক পিরোজপুরের কথা
কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব
অভিযোগ করেন। তিনি বলেন বিগত ৯ জানুয়ারি/১৯৯৫ ইং তারিখে
স্বরূপকাঠি মৌজার জে,এল নং-১৪ এর বি,এস ১৮০ নং খতিয়ানের ১০ শতাংশ
সম্পত্তি রেনু বালার কাছ থেকে ক্রয় করেন। সেই থেকে তিনি বসতবাড়ি
নিমার্ণ করে সেখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু
প্রতিপক্ষ সুব্রত আচার্য্য, দুলাল আচার্য্যকে তাঁর বাড়ি থেকে উৎখাতের
জন্য বেছে নেয় ভিন্নপথ। সে ঐ বাড়ির দক্ষিন পাশের ভড়াট হওয়া সরকারি
খালের উপরের রাস্তার জায়গায় বে-আইনী ভাবে দখল করার জন্য দেয়াল নির্মাণের
চেষ্টা করে। সেই লক্ষে হয়ারানী করতে দুলাল ও তার পুত্র দিবাকর আচার্য্যের
বিরুদ্ধে ১৪৪/৪৫ ধারায় পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে
মামলা করেন প্রতিপক্ষ সুব্রত। মামলায় হেরে যাওয়ার পর সুব্রত ফের
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৬০/২৩ নং মামলা দায়ের করেন। এবারও
হেরে যান সুব্রত। এদিকে সুব্রত’র নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র
নিয়ে খুন জখমের উদ্দেশ্যে অগ্রসর হওয়ার ঘটনায় ভুক্তভূগী দুলাল বাদী হয়ে
নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ঐ মামলায় (৫৬৯/২২)
সুব্রতসহ অপর ৪ জন বিবাদী আদালতে লিখিত মুচলেকা দেয়। জনসাধারণের
তৈরী করা রাস্তা ও খাল দখল করার চেষ্টা করলে, ঐ ঘটনায় মোঃ খায়রুল ইসলাম
বাদী হয়ে পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (এমপি
কেস নং- ৩২১/২০২৫) করলে, সেই রায়ও সুব্রত’র বিপক্ষে যায়। এই সম্পত্তি
নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে একটি মামলা (সিভিল রিভিশন নং
৪৩২৮/২০২৫) উচ্চাদালতে মামলা চলমান রয়েছে। এক প্রশ্নের জবাবে দিবাকর
আচার্য্য বলেন, প্রতিপক্ষের মিথ্যা মামলা ও হয়রানীর কারণে আমাদের দুই
ভাইয়ের শিক্ষা জীবন কর্মজীবন ক্ষতিগ্রস্থ হয়েছে।

সাংবাদিক সম্মেলনে দুলাল আচার্য্যরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পুত্র দিবাকর
আচার্য্য, পিরোজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি
বাবুল হালদার উপস্থিত ছিলেন।
এ সম্পর্কে মুঠো ফোনে জানতে চাইলে, সুব্রত আচার্য্য বলেন,
অভিযোগ সত্য নয়, ভিত্তিহীন। একই সাথে তিনি সরেজমিনে প্রত্যক্ষ করার
আহবান জানান।

Tag :
About Author Information

পিরোজপুরে প্রতিপক্ষ সুব্রত গংদের বিরুদ্ধে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানীর অভিযোগ

Update Time : ০১:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬