Dhaka ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত

  • Reporter Name
  • Update Time : ০৭:২৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

রিপন মাহমুদ. পিরোজপুরঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য
আহম্মদ সোহেল মনজুর এর বিভিন্ন কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের
সিনিয়র সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের
সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়া উপজেলার মডেল মসজিদে জুম্মার নামাজ
আদায় ও অন্যান্য কর্মসূচি শেষ করে ফেরার পথে চরখালী-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা
ঘটে। গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে সাংবাদিক হাসান মামুন গুরুতর
আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত
চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে
জানা গেছে।
আহত হাসান মামুন জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সভাপতি ও
কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এবং ঞযব
অংরধহ অমব এর পিরোজপুর জেলা প্রতিনিধি ও ইঘঝ এর দক্ষিণাঞ্চল প্রতিবেদক হিসেবে
দায়িত্ব পালন করছেন।
তার আহত হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Tag :
About Author Information

প্রতিমন্ত্রীর কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত

Update Time : ০৭:২৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬