Dhaka ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মা হতে চলেছেন প্রিয়াঙ্কা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৪৪ Time View

দেশীয় শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান পার করছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়। মা হতে চলেছেন তিনি। এই সুখবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জানান, তার জীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। মাতৃত্বের অনুভূতিকে তিনি বর্ণনা করেন জীবনের সবচেয়ে সুন্দর ও আবেগঘন অভিজ্ঞতার একটি হিসেবে। পরিবার ও ভক্তদের ভালোবাসা এবং দোয়ায় তিনি ভীষণভাবে আপ্লুত বলেও জানান এই অভিনেত্রী। এই আনন্দঘন মুহূর্তে ভবিষ্যৎ সন্তানের নামও আগেভাগেই ঠিক করে রেখেছেন প্রিয়াঙ্কা জামান। তিনি বলেন, ছেলে হলে সন্তানের নাম রাখবেন ‘আফফান বিন রাকিব’ এবং মেয়ে হলে নাম রাখবেন ‘মারিয়াম বিন্তে রাকিব’। নতুন অতিথিকে ঘিরে এখন অপেক্ষা, ভালোবাসা আর স্বপ্নে ভরা দিন কাটছে তার। প্রিয়াঙ্কা জামানের মা হতে যাওয়ার খবরে ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে এবং ভক্তদের মাঝে বইছে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে বিয়ে করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। নারায়ণগঞ্জের ছেলে টেঙ্টাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের দুমাস না যেতেই এবার দিলেন সন্তানের খবর।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মা হতে চলেছেন প্রিয়াঙ্কা

Update Time : ০৭:০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬