Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মারজুক রাসেল ডিবির দারস্থ হলেন

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ২৩০ Time View

বিনোদন: দেশের টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। তার ফেসবুক থেকে একের পর এক কোটা সংস্কার আন্দোলনের পক্ষে পোস্ট দেয়া হয়েছে। কিন্তু তিনি আসল মারজুক রাসেল নন এমনটাই জানালেন অভিনেতা। বিষয়টির অভিযোগ জানাতে তিনি ডিবি কার্যালয়ে যান। মারজুকের ফেসবুক থেকে সরকারের নানা কর্মকান্ড নিয়ে সমালোচনা ও সরকার বিরোধী নানা পোস্ট দেয়া হয়েছে। সেই পোস্টগুলোতে অসংখ্য লাইক ও কমেন্ট পড়েছে। কারণ সাধারণ মানুষ মনে করছেন মারজুক রাসেলই এমনটি করছেন। কিন্তু পেজটি আসলে মারজুক রাসেলের নয়। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে এটা করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল। বিষয়টি পরিষ্কার করার জন্য ডিবির সহযোগিতা চেয়েছেন এই অভিনেতা। অভিযোগ জানাতে গত রোববার রাজধানীর ডিবি কার্যালয়ে যান অভিনেতা মারজুক রাসেল। সেখান থেকে বের হয়ে সংবাদ মাধ্যমকে অভিনেতা বলেন, যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবন যাপনের ধরন সম্পর্কে যারা জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই দ্বিধা দ্বন্দে রয়েছেন। কিন্তু সবাইতো আর আমার লেখার ধরন সম্পর্কে জানেন না। তিনি আরও বলেন, ‘কোনো কিছুর জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। অনেক সময় গাছ লাগিয়ে ফল পাওয়া যায় না। আবার দুধে জ্বাল দিয়েও সর পাওয়া যায় না। সেই ধৈর্যটা ধরলে সহিংসতা কম হয়। ভায়োলেন্স কম হয়।’

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

মারজুক রাসেল ডিবির দারস্থ হলেন

Update Time : ১২:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪