Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মারজুক রাসেল-আলী হাসান চমক

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ৩২৬ Time View

বিনোদন: দুজনই জমানো মানুষ। এর মধ্যে মারজুক রাসেল কবিতা, অভিনয় ও সোশ্যালে বরাবরই জমকালো। বছরখানেক হলো র‌্যাপার আলী হাসানও কম আগাননি সেই পথে। যদিও ধর্মীয় ইস্যুতে স¤প্রতি ভালোই সমালোচিত হয়েছেন এই র‌্যাপার। তবে অতীতের সব ছাপিয়ে এই ঈদে দুজনেই যেন হাজির হলেন নতুন অবতারে, একসঙ্গে। প্রথমবার পুরো একটা র‌্যাপ গান গাইলেন মারজুক রাসেল। তার সঙ্গে সমানে সমান পাল্লা দিয়েছেন আলী হাসান। গানটির শিরোনাম ‘নানা নাতি’। নানা ও নাতির আবহমান বাংলার দুটি চরিত্রের কথোপকথন উঠে এসেছে এই গানে। মারজুকের সঙ্গে পাল্লা দিয়ে গাওয়ার পাশাপাশি এটি লিখেছেন আলী হাসান নিজেই। মিউজিক করেছেন সচি শামস। দুজনকেই মডেল বানিয়ে মজার ভিডিওটি বানিয়েছেন জাকারিয়া হাসান মুন্না। এতে মারজুক রাসেলকে দেখা গেছে নানার গেটআপে, আর আলী হাসান সেজেছেন নাতি। ঈদ উপলক্ষে ‘নানা নাতি’ নামের এই র‌্যাপ গান প্রকাশ হয়েছে ১৬ জুন রাতে। দুই দিনে গানটি ভাইরাল। এটি নির্মাণ হয়েছে প্রাণ ঝালমুড়ির সৌজন্যে। যদিও গানটিতে মূলত উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানের সামাজিক প্রেক্ষাপট। যেখানে নানা তুলে ধরেছেন তাদের সময়কার সামাজিক রীতিনীতি ও জীবনমানের গল্প। আর নাতি তুলে ধরেছেন এই সময়ের চিত্র। গানচিত্রটি প্রকাশ করেছে আরবিটি এন্টারটেইনমেন্ট। এ প্রসঙ্গে দুই শিল্পীর কারও মন্তব্য পাওয়া যায়নি। বলা দরকার, র‌্যাপার আলী হাসানের উত্থান অনেকটা ভোজবাজির মতো। গত বছর আগস্টে ‘ব্যবসার পরিস্থিতি’ নামে একটি গান প্রকাশ করেই ভাইরাল হন তিনি। নারায়ণগঞ্জের অখ্যাত হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন আলী হাসান। যিনি তার নিজের ব্যবসার অভিজ্ঞতা কিংবা হতাশা সবার কাছে তুলে ধরার জন্যই র‌্যাপ গানটি তৈরি করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মারজুক রাসেল-আলী হাসান চমক

Update Time : ০৯:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪