Dhaka ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকসেবীদের হামলায় আহত ৩, গ্রেপ্তার ২ 

  • Reporter Name
  • Update Time : ০১:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১১৮ Time View
বাগেরহাট প্রতিনিধি: মাদকসেবনে বাধা দেওয়ায় তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করেছেন একদল মাদকসেবী।
এসময় সজীব হাওলাদার (২৩) ও  মিরাজ হাওলাদার (২২) নামে দুই মাদকসেবীকে ধরে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। আহতরা হলেন শফিকুল ইসলাম (৩৫), নাসিম খান (৪০) ও রিয়াদুল হাওলাদার (৩৮)। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত শফিকুল ইসলাম শরণখোলা হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দুজন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। বিষয়টি নিশ্চিত করে শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ।
আহত জানান, প্রতিদিন রাতে চালিতাবুনিয়া বাজার সংলগ্ন ২৮ নম্বর চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাদকের আড্ডা বসে। স্থানীয় কিছু যুবক বিদ্যালয়ের ফাঁকা কক্ষে ঢুকে মাদক সেবন করে আসছেন। তাদের এমন কর্মকান্ডে গ্রামবাসী অতিষ্ঠ। সাধারণ যুবকরাও তাদের সঙ্গে মিশে ধীরে ধীরে মাদকাশক্ত হয়ে পড়ছেন।রোববার (১২ অক্টোরবর) রাত ১০টার দিকে বাগেরহাটের শরণখোলায় উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে  রাতে একই নিয়মে একদল যুবক বিদ্যালয়ের মধ্যে মাদকসেবন করতে গেলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়। কিন্তু এতে তারা ক্ষীপ্ত হয়ে উল্টো প্রতিবাদকারীদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এতে তিন জন আহত হন। এসময় দুই মাকদসেবীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন গ্রামবাসী।
 শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ জানান, আটক দুই মাদকসেবীর কাছ থেকে চার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে  সোমবার বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের বিরুদ্ধে
পলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মাদকসেবীদের হামলায় আহত ৩, গ্রেপ্তার ২ 

Update Time : ০১:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫