Dhaka ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে ফিরেই গোল করলেন রোনালদো

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০ Time View

৩ ম্যাচ না খেলার পর অবশেষে গত শনিবার সৌদি আরবের ক্লাব আল-নাসরের জার্সিতে মাঠে নেমেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার মাঝেই আল-ফাতেহ’র বিপক্ষে মাঠে নেমে গোল করে রাখলেন দলের জয়ে ভূমিকা। ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে ১৮ মিনিটে গোল করেন রোনালদো। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা দল-বদল নিয়ে আল-নাসরের সঙ্গে বৈষম্য করা হচ্ছে এমন অভিযোগ ও অসন্তুষ্টিতে ম্যাচ বয়কট করেছিলেন তিনি। সৌদি প্রো লিগের সবচেয়ে বড় তারকার ব্যাপারে লিগ কর্তৃপক্ষ জানিয়েছিল, ‘কোনো ব্যক্তি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে না।’ ম্যাচের আগেই আল-নাসর সোশ্যাল মিডিয়ায় ক্যাপ্টেনের ব্যান্ডটি রোনালদোর জার্সির পাশে রেখে একটি পোস্টের মাধ্যমে তার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিল। গত ২০২২ সালের ডিসেম্বরে মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার চুক্তি পারস্পরিক সমঝোতায় বাতিল হয়। বাৎসরিক ১৭৭ মিলিয়ন ইউরোতে ইতিহাসের সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হন তিনি। তবে আল-নাসর, যারা ১০ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে, রোনালদোর যোগদানের পর শুধুমাত্র ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছে। গত জুনে তিনি দুই বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছিলেন, কিন্তু বিবিসি জানিয়েছে, রিয়াল মাদ্রিদে তার সাবেক সতীর্থ করিম বেনজেমা সাম্প্রতিক সময়ে আল-ইত্তিহাদ থেকে লিগ আল-হিলালে যোগ দেওয়াই পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদোর হতাশার মূল কারণ। আল-হিলাল, যারা সৌদি প্রো লিগের টেবিলের শীর্ষে রয়েছে এবং আল-নাসরের চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে, তাদেরও সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পরিচালনা করে।

Tag :
About Author Information

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মাঠে ফিরেই গোল করলেন রোনালদো

Update Time : ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬