Dhaka ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মর্মান্তিক মৃত্যু রিল বানাতে গিয়ে

  • Reporter Name
  • Update Time : ১২:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ২৪৬ Time View

বিনোদন: রিল বানাতে গিয়ে প্রাণ হারালেন এক ভারতীয় নারী ইনফ্লুয়েন্সার। ওই ইনফ্লুয়েন্সারের নাম আনভি কামদার। জানা গেছে, মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভে জলপ্রপাতে সাত বন্ধুর সঙ্গে একটি ট্রিপে যান তিনি। বুধবার সকালে একটি ভিডিও বানানোর সময় জলপ্রপাতের ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান আনভি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, নারী ইনফ্লুয়েন্সার আনভি গত ১৬ জুলাই মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভে জলপ্রপাতে সাত বন্ধুর সঙ্গে একটি ট্রিপে যান তিনি। ১৭ জুলাই সকালে একটি ভিডিও বানানোর সময় জলপ্রপাতের ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান তিনি। পরে স্থানীয় কর্তৃপক্ষ দ্রæত পদক্ষেপ নেয় এবং তাদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। কোস্ট গার্ড, কোলাদ উদ্ধারকারী দল এবং মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীদের কাছ থেকে অতিরিক্ত সহায়তাও চাওয়া হয়েছিল। এক উদ্ধারকারী কর্মী বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বুঝতে পারি যে, মেয়েটি প্রায় ৩০০ থেকে ৩৫০ ফুট নিচে পড়ে গিয়েছে। এমনকি তার কাছে পৌঁছানোর পরও তাকে উঠিয়ে নিয়ে আসা কঠিন ছিল, কারণ সে আহত ছিল এবং প্রচÐ বৃষ্টি হচ্ছিল। পরে একটি উল্লম্ব কপিকল ব্যবহার করে তাকে বের করা হয়েছে। জানা গেছে, ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের পর সেখান থেকে বের করে আনা হয় আনভিকে। দ্রæত তাকে মানাগাঁও মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই মারা যান তিনি। গুরুতর আঘাতের কারণে আনভির মৃত্যু হয়েছে জানা গেছে। মুম্বাইয়ের বাসিন্দা আনভি একজন ভ্রমণ পিপাষু নারী এবং ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। বর্ষায় কুম্ভে জলপ্রপাতের সৌন্দর্য তুলে ধরার প্রয়াসে এই ট্যুরে যান তিনি। তবে তিনি হয়তো জানতেন না, এটাই জীবনের শেষ ট্যুর হতে যাচ্ছে তার দুর্ভাগ্যজনকভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন আনভি।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

মর্মান্তিক মৃত্যু রিল বানাতে গিয়ে

Update Time : ১২:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪