Dhaka ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা অর্থদন্ড; মোরেলগঞ্জে কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫৪ Time View
 মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদকঃ বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষি জমিতে ড্রিল ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেবাশীষ মন্ডল নামের এক ড্রেজার মালিককে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষীখালী গ্রামে কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছিলো অমূল্য মন্ডলের ছেলে দেবাশীষ মন্ডল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের নেতৃত্বে মোবাইল কোট পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মেশিন মালিক দেবাশীষ মন্ডলকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ (১) সংশোধন ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন,  অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমি মাটি ও পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফসলী জমি নষ্ট হওয়ায় খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়তে যাচ্ছে লোকালয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
Tag :
About Author Information

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা অর্থদন্ড; মোরেলগঞ্জে কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন

Update Time : ১২:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬