Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুমিধসে সিকিমে গুঁড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ২২২ Time View

বিদেশ : ভয়াবহ ভুমিধসে ভারতের সিকিমে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়েছে। মঙ্গলবার সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভ‚মিধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে এই ভুমিধস ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। ভুমিবিজ্ঞানীরা মনে করছেন, এই অঞ্চলে ভ‚মিক্ষয়ের সমস্যা বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে সিকিম প্রশাসন। জানা যায়, ৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। ছোট ছোট ভ‚মিধসের কারণে ওই পাহাড়টি গত কয়েকদিন ধরেই ধসে পড়ার ঝুঁকিতে ছিল। মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। আগে থেকেই বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভ‚মিধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ২০২৩ সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায়। এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ভুমিধসে সিকিমে গুঁড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র

Update Time : ১২:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪