Dhaka ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বর্ষণে প্লাবিত বাগেরহাট শহরের রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল

  • Reporter Name
  • Update Time : ০৬:০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ২৫০ Time View
সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট:  বাগেরহাটে বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার দিনভর থেমে থেমে হালকা ও ভারী বর্ষণে ডুবে গেছে  শহরের রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল। এছাড়া বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা পৌর এলাকাসহ জেলার অধিকাংশ নিম্নাঞ্চল হাটু পানিতে প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতে মোংলা বন্দরে জারি করা হয়েছে ৩নং সতর্ক সংকেত। বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাছ ধরা ফিশিং ট্রলারগুলো সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরগুলোতে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।
গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মোংলা আবহাওয়া অফিস। টানা বর্ষণে বাগেরহাটের জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। এছাড়া জেলার অধিকাংশ নিম্নাঞ্চল হাটু পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বসত বাড়ীতে পানি উঠে গেছে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবের কারনে আরো দুই দিন ভারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহওয়াবিদ হারুন অর রশিদ।
সরজমিনে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভারি বৃষ্টিপাতে শহরের প্রধান বাজার, শালতলা মোড়, সাধানার মোড়, রাহাতের মোড়, কাজি নজরুল ইসলাম রোড়, মিঠাপুকুর পাড়, পুরাতন বাজার, পোষ্ট অফিস মোড়সহ প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। শহরের ড্রেনেজ ব্যবস্থা অপযার্প্ত থাকায় এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে বাগেরহাট পৌরবাসির অভিযোগ।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ভারী বর্ষণে প্লাবিত বাগেরহাট শহরের রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল

Update Time : ০৬:০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪