Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে রেল দুর্ঘটনা: ১৮ বগি লাইনচ্যুত, নিহত ২

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • ২৩৮ Time View

বিদেশ : ভারতের ঝাড়খন্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ট্রেন। ভয়াবহ এই দুর্ঘটনায় ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত দুর্ঘটনায় দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ঝাড়খন্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ট্রেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও লাইনচ্যুত অবস্থায় পড়ে আছে। তবে এই দুটি দুর্ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনও জানা যায়নি। কেন দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সেইসঙ্গে ভারতের দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। খবরে বলা হয়েছে, লাইনচ্যুত হওয়া ১৮টি বগির মধ্যে ১৬টিই যাত্রীবাহী। বাকি দু’টির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের এবং অন্যটি প্যান্ট্রি কার। আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ভারতে রেল দুর্ঘটনা: ১৮ বগি লাইনচ্যুত, নিহত ২

Update Time : ০১:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪