Dhaka ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে যাবে ১ হাজার ২০০ টন ইলিশ

  • Reporter Name
  • Update Time : ০১:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৮ Time View

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। নীতিগতভাবে এ বছর ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষর করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে অফিস চলাকালীন সময়ে হার্ডকপিতে আবেদন দাখিল করতে হবে।

রপ্তানি অনুমোদনের জন্য আবেদনকারীদের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র ও মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ ছাড়া, এরই মধ্যে যারা আহ্বান ছাড়াই আবেদন করেছেন, তাদেরকেও নতুন করে আবেদন জমা দিতে হবে।

সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে।

এর আগে ২০২৩ সালে দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে পরে সেটি কমিয়ে ২ হাজার ৪২০ টনে আনা হয়েছিল।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

ভারতে যাবে ১ হাজার ২০০ টন ইলিশ

Update Time : ০১:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫