Dhaka ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল ছবিটি কিছুটা এআই দিয়ে করা হতে পারে : ফারুক

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ Time View

সম্প্রতি প্রকাশিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে দেখা যায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ চলাকালে বিসিবির প্রেসিডেন্ট বঙ্ েকথা বলছিলেন তিন পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও এম নাজমুল ইসলাম। এই ছবিটি এআই দিয়ে বানানো হতে পারে বলে দাবি করেছেন ফারুক। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে পারি না, হাত চলতে থাকে। ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত একটা বানানো একটা ছবি। আমি দুঃখিত যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে এবং আর এটার কনটেঙ্ট ওটা কিছুই নাই ওখানে।’ তিনি আরও বলেন, ‘আঙুলটা এটা আমার আঙুল না। এই আঙুলটা কোথায় থেকে এসেছে তা আমি জানি না। দুই নম্বর হলো, আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুইজন মানুষ এটা কীভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়।’ প্রেসিডেন্ট বঙ্ েঅবস্থান করার সময় পরিচালকদের ছবি তোলায় সেই ফটোসাংবাদিককে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে বিসিবি। এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘আমার মনে হয় ডিসিপ্লিনারি থেকে সতর্ক করা হয়েছে যদি এরকম কোনো ছবি তুলে থাকে। উনি যদি সঠিকভাবে ঘটনাটা না জানে এরকম কোনো ছবি দেয়া উচিত না। এটা আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো দরকার নেই।’ ‘আপনি যদি কোনো ছবি তোলেন আর পাইলট আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন। আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন আমার মনে হয় না এটা খুব ভালো সাংবাদিকতা। এরকম না করলে ভালো।’-যোগ করেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ভাইরাল ছবিটি কিছুটা এআই দিয়ে করা হতে পারে : ফারুক

Update Time : ১১:৩৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬