Dhaka ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বোন বাড়ী থেকে আর বাড়ি ফেরা হলোনা বরগুনার বৃদ্ধ সুলতান খানের

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ২৭৮ Time View

জেলা প্রতিনিধি, বাগেরহাট:  বাগেরহাটের শরণখোলায় বোনের বাড়ি বেড়াতে এসে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালেন সুলতান খাঁন (৭০) নামের এক বৃদ্ধ। রবিবার (৭জুলাই) সকালে উপজেলার উত্তর কদমতলা মহিলা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুলতান খাঁন বড়গুনা জেলার তালতলি উপজেলার নিদ্রা সকিনা গ্রামের বাসিন্দা। তিনি গত ৭ দিন আগে শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের বোন জামাই  তানজির মৃধার বাড়িতে বেড়াতে আসেন।

নিহতের বোন জামাই তানজির মৃধার ভাই সবুর মৃধা বলেন,তার বেয়াই সুলতান খাঁন সকালে  বাড়ি থেকে বের হয়ে রায়েন্দা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বাংলাবাজারের দিক থেকে বেপরোয়া গতিতে দুইটি ইজিবাইক একইদিকে যাওয়ার সময় একটি গাড়ি আর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে  সুলতান খানকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় সুলতান খাঁনের মাথা থেতলে যায় এবং হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

শরণখোলা থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, ঘাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানা এ কর্মকর্তা।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বোন বাড়ী থেকে আর বাড়ি ফেরা হলোনা বরগুনার বৃদ্ধ সুলতান খানের

Update Time : ১০:২৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪