Dhaka ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বোনের বাড়ি বেড়াতে এসে দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ২৮৪ Time View

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় সুলতান খাঁন (৭০) নামে এক
বৃদ্ধ মারা গেছেন। রবিবার (৭জুলাই) সকাল সাড়ে ৮টায় দিকে রায়েন্দা
মহিলা দাকিল মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া
হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জানা যায়, নিহত সুলতান খাঁনের বাড়ি বরগুনা জেলার তালতলি উপজেলার
নিদ্রা সখিনা গ্রামে। তিনি এক সপ্তাহ আগে শরণখোলার উত্তর কদমতলা
গ্রামে বোন-ভগ্নিপতি তানজের মৃধার ও পারুল বেগমের বাড়িতে বেড়াতে
এসেছিলেন।
নিহতের বিয়াই সবুর মৃধা জানান, সুলতান খাঁন সকালে উপজেলা সদর
রায়েন্দা বাজার গিয়েছিলেন। কাজ শেষে সেখান থেকে সাড়ে ৮টার দিকে
পায়ে হেটে তাদের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহিলা মাদরাসার কাছে এলে
দ্রæত গতির ইজিবাইক সামনে থেকে তাকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায়
সুলতান খাঁনের মাথা থেঁতলে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর
মারা যান তিনি।
শরণখোলা থানার ওসি এ আইচ এম কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে
থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বোনের বাড়ি বেড়াতে এসে দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

Update Time : ১১:০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪