Dhaka ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল দিয়ে দশ দিনে ৪৮১ টন ইলিশ রপ্তানি

  • Reporter Name
  • Update Time : ০১:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ২১৪ Time View

ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনে এবং ভারত সরকারের দাবির পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো ইলিশের চালান। গত বুধবার রাত ৮টা পর্যন্ত ৭ ট্রাকে ২২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণার ২ হাজার ৪২০ টন ইলিশের মধ্যে শুধু বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত গত ১০ দিনে ৪৮১ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৫৭টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে এই ইলিশের চালান পাঠায়। প্রতিকেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ১৮০। গতকাল বৃহস্পতিবার বেনাপোল মাছ বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকায়। কেজির ওপরে বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকায়। অথচ একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে। কম দামে ইলিশ রপ্তানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারদরের সঙ্গে সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, গত বুধবার রাতে ৭টি ট্রাকে করে ২২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে ১০ দিনে ভারতে রপ্তানি হয়েছে ৪৮১ টন ইলিশ।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বেনাপোল দিয়ে দশ দিনে ৪৮১ টন ইলিশ রপ্তানি

Update Time : ০১:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪