Dhaka ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েতে পারফরম্যান্সের জন্য কত পারিশ্রমিক নিলেন জেনিফার লোপেজ

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৭৬ Time View

বিনোদন: উদয়পুরের রাজপ্রাসাদে এলাহি আয়োজনে অনুষ্ঠিত হলো বিলিয়নিয়ার পরিবার মনটেনার কন্যা নেত্রা মনটেনা এবং সুপারঅর্ডারের সহপ্রতিষ্ঠাতা ভামসি গাদিরাজুর বিয়ে। তবে পুরো আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন আমেরিকান পপস্টার জেনিফার লোপেজ। গত রোববার রাতে তার ঝলমলে পারফরম্যান্সে জমে ওঠে বিয়ের শেষ দিনের অনুষ্ঠান। আর এই পারফরম্যান্সের জন্য তিনি নেন ১৭ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকারও বেশি। তিন দিনব্যাপী এই আয়োজন শুরু হয় গত বৃহস্পতিবার। উদয়পুরের লীলা প্যালেস, তাজ লেক প্যালেস, সিটি প্যালেস, জগমন্দির আইল্যান্ড প্যালেস এবং জেনানা মহলের মতো ঐতিহাসিক রাজপ্রাসাদজুড়ে সাজানো হয় বিয়ের সব অনুষ্ঠান। মার্বেল দেয়ালে ফুলের নকশা, লেকের মাঝে আলো ঝলমলে সাজ আর সাব্যসাচীর লাল শাড়িতে কনে, ক্রিম শেরওয়ানিতে বর-পুরো আয়োজনই ছিল নিখুঁত রাজকীয়। অতিথির তালিকাও ছিল আন্তর্জাতিক রেড কার্পেটের মতোই। এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, হলিউড ও বলিউডের খ্যাতনামা তারকারা। রণবীর সিং, জাহ্নবী কাপুর, শাহিদ কাপুর, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ, কৃতি স্যানন, মাধুরী দীক্ষিত ও বরুণ ধাওয়ানও ছিলেন জমকালো এই বিয়ের অতিথি। রণবীর সিংয়ের একটি নাচের ভিডিও তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। এনডিটিভির তথ্য অনুযায়ী, ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলা এই বিয়ের আয়োজনকে কেন্দ্র করে উদয়পুরের বিলাসবহুল প্রাসাদগুলো রীতিমতো সাজানো হয়েছিল নতুন করে। অতিথিদের জন্য বিশেষ নৌবহর, আন্তর্জাতিক খাবারের আয়োজন, সাংস্কৃতিক শো-সব মিলিয়ে উদয়পুরে যেন তৈরি হয়েছিল এক সিনেমার সেট। রোববার রাতে মঞ্চে ওঠেন জেনিফার লোপেজ। রোজ গোল্ড অ্যাসিমেট্রিক কউচার শাড়িতে তার আগমনেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রাঙ্গণে। গান আর নাচে তিনি যেমন মাতালেন অতিথিদের, তেমনি আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের অন্যতম চাহিদাসম্পন্ন পারফর্মার। সূত্রগুলো বলছে, এই এক রাতের পারফরম্যান্সের জন্যই তিনি নিয়েছেন ১৭ কোটি রুপি। এই প্রথম নয়, ২০১৫ সালেও তিনি উদয়পুরের সঞ্জয় হিন্দুজার বিয়েতে ছিলেন প্রধান আকর্ষণ। তখন তার পারিশ্রমিক ছিল প্রায় সাড়ে ৬ কোটি রুপি। সে তুলনায় এবার তার ফি প্রায় তিন গুণ। এক অতিথির মন্তব্য, “তার উপস্থিতি পুরো রাতটির আবহই বদলে দিয়েছে।”

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

বিয়েতে পারফরম্যান্সের জন্য কত পারিশ্রমিক নিলেন জেনিফার লোপেজ

Update Time : ০৮:০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫