1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিকিনি বিতর্ক নিয়ে যা বললেন কৃতি স্যানন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউডে নিজের অভিনয়গুণের পাশাপাশি গ্ল্যামারাস উপস্থিতি দিয়েও দর্শকের নজর কেড়েছেন কৃতি স্যানন। সম্প্রতি ‘ককটেল ২’-এ তার বিকিনি লুক প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। এর আগে কোনো ছবিতে তাকে এমন অবতারে দেখা না যাওয়ায় অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, এতদিন কেন এ ধরনের দৃশ্যে অভিনয় করেননি অভিনেত্রী? এবার সেই কৌতূহলের জবাব দিয়েছেন কৃতি। সম্প্রতি এক আলোচনায় অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, অভিনয় এবং পর্দায় গ্ল্যামারাস উপস্থিতি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে ‘ককটেল ২’-এর বিকিনি দৃশ্য প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। কৃতি জানান, এতদিন কোনো সিনেমায় বিকিনি পরার দৃশ্য না থাকার পেছনে বিশেষ কোনো আপত্তি বা বাধা ছিল না। বরং গল্প ও চরিত্রের সঙ্গে দৃশ্যটি কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটিই তার কাছে বিবেচ্য। কেবল সাহসী কিংবা গ্ল্যামারাসভাবে পর্দায় হাজির হওয়ার উদ্দেশে কোনো দৃশ্যে অভিনয় করতে চান না কৃতি। তার কাছে চরিত্রের প্রয়োজনীয়তা এবং গল্পের স্বাভাবিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অভিনেত্রীর মতে, পর্দায় নিজেকে কীভাবে উপস্থাপন করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একজন অভিনয়শিল্পীর নিজের পছন্দ ও স্বচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া উচিত।শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন অভিনীত ‘ককটেল ২’ বঙ্ অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে ছবিতে কৃতির নতুন লুক দর্শকের মধ্যে আলোচনার জন্ম দেয়। এমন অবতারে হাজির হওয়ার জন্য কোনো ধরনের চাপ অনুভব করেছিলেন কি না, এমন প্রশ্নেরও মুখোমুখি হন অভিনেত্রী। তার বক্তব্য, পর্দায় নিজের উপস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন অভিনেত্রীর নিজেরই থাকা উচিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd