1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নাবিক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে অজ্ঞাত বস্তুর হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার নয়াদিল্লির এক বিবৃতিতে ভারতীয় ওই জাহাজে হামলার তথ্য জানানো হয়েছে। দেশটির নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, ‘এমএসভি আল জুসুফি’ নামের ওই মালবাহী জাহাজে মোট ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘ওমানের উপকূলরক্ষী বাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজের ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে। তবে অত্যন্ত দুঃখজনকভাবে গুজরাটের বাসিন্দা ও ওই জাহাজের নাবিক গন্ধার নাহিম আজিজ গুরুতর আহত হয়ে প্রাণ হারিয়েছেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মার্চেন্ট শিপিংয়ে সর্বোচ্চ সংখ্যক নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ২০২৫ সালের হিসাব মতে, দেশটিতে ৩ লাখ ২০ হাজারেরও বেশি সক্রিয় নাবিক রয়েছেন। গৎ ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালি অঞ্চলে বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলার ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার বারবার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সমুদ্রসীমায় নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের দাবি জানিয়ে আসছে। সূত্র: এনডিটিভি।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd