1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

কুকুরের সঙ্গে তটিনীর খুনসুটি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দর্শকের চাহিদায় তার ব্যস্ততাও চরমে। নিয়মিত কাজ করছেন। আবার অভিনয়ের পাশাপাশি গানেও দক্ষ তিনি। মাঝে মাঝে খালি গলায় গান গেয়ে শোনান ভক্তদের। এবার শুটিংয়ের ফাঁকে এক মজার মুহূর্ত ভাগ করে নিলেন অনুসারীদের সঙ্গে। ইংরেজি চর্চা করছেন তটিনী, তাও আবার এক কুকুরের সঙ্গে। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তটিনী। তাতে দেখা যায়, রাতের আবছা আলোয় দুটি কুকুরের সামনে দাঁড়িয়ে তিনি। ওদের সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করছিলেন অভিনেত্রী। কিন্তু ‘কঠিন’ ইংরেজি কি বুঝবে কুকুর? তটিনী বলেন, ‘ইংরেজি কঠিন? না। আমি আসলে ওঁকে বোঝানোর চেষ্টা করছিলাম, ও দেখতে সুন্দর ও নিষ্পাপ; কিন্তু আসলে তেমন নয়। ওর চোখের মধ্যে আগ্রাসি ভাব আছে।’ এরপর দর্শকের উদ্দেশে জানতে চান, ‘আমার ইংরেজিটা ঠিক আছে?’ অতঃপর একটি কুকুরকে নিজের ‘বন্ধু’ উল্লেখ করেন তটিনী। তবে তার নাম নিজেও জানেন না। শুরুতে কুকুরটিকে তার ‘আগ্রাসি’ মনে বলেও শেষে গিয়ে বুঝতে পারেন, ও আসলে শান্ত। নিজেই হাত দিয়ে কুকুরটিকে আদর করে দেন অভিনেত্রী। অন্য কুকুরটি নিয়ে তটিনী বলেন, সেটাকে দেখতে কাইলি জেনারের মতো লাগে! তটিনীর ফেসবুক পেজ থেকে ভিডিওটি ৩ লাখ ৭৫ হাজার বারের চেয়েও বেশিবার দেখা হয়েছে। পোস্টে প্রতিক্রিয়া এসেছে ১৭ হাজারেরও বেশি। মুহূর্তটা নিয়ে শত শত অনুসারী তাদের মন্তব্যও জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd