1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বুর্জ খলিফায় ভেসে উঠল শাহরুখের নাম

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের নানা আয়োজন। আর সেই উদযাপনে এবারও ব্যতিক্রম হয়নি। ৬১তম জন্মদিনে দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা আলোকিত হয়েছে শাহরুখের ছবি ও বিশেষ শুভেচ্ছাবার্তায়। ভবনটির গায়ে ভেসে ওঠে অভিনেতার ছবি, সঙ্গে লেখা ‘উই লাভ ইউ’। আর ব্যাকগ্রাউন্ডে বাজল বিখ্যাত ডিডিএলজে সিনেমার ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’র মিউজিক। শুধু বুর্জ খলিফায় আলোকসজ্জাই নয়, শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে দুবাইয়ে আয়োজন করা হয় বিশেষ ফাউন্টেন শো। সেখানে আবহসংগীত হিসেবে বাজানো হয় তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’ ও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র গান। নিউজ এইট্টিন জানিয়েছে, এবারই প্রথম নয়, এর আগেও শাহরুখের জন্মদিনে বুর্জ খলিফায় বিশেষ শুভেচ্ছাবার্তা প্রদর্শন করা হয়েছে। বর্তমানে শাহরুখ মেয়ের সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন নতুন সিনেমা ‘কিং’-এ। দীর্ঘদিন ধরেই চলছে সিনেমাটির কাজ। এরই মধ্যে গৎ রোববার মধ্যরাতে প্রকাশ করা হয়েছে ‘কিং’ সিনেমার প্রথম গান ‘তু মিল যায়ে’। গানটিতে শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং র‌্যাপ করেছেন এড শিরান। ফলে জন্মদিনের আনন্দের পাশাপাশি নতুন সিনেমা নিয়েও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd