Dhaka ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০ Time View

আর মাত্র পাঁচদিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু এখনও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নিশ্চয়তা মেলেনি। বিশ্বকাপ না খেললে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে তাদের বিকল্প টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। এক প্রতিবেদনে তারা বলছে, পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভা হওয়ার কথা রয়েছে। সেখানেই ‘মেন ইন গ্রিন’রা আইসিসির এই মেগা ইভেন্টে অংশ নেবে কি না আসবে সেই সিদ্ধান্ত। এর আগে ‘অনিবার্য কারণে’ বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করার কথা জানায় পাকিস্তান। এদিকে, শেষ পর্যন্ত সালমান-বাবরদের বিশ্বকাপে খেলা না হলে বিকল্প পরিকল্পনাও করে রেখেছে পিসিবি। সূত্র জানিয়েছে, কোনো কারণে বিশ্বকাপে না গেলে চারটি দলের অংশগ্রহণে লাহোরে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। যেখানে ‘দ্য পাকিস্তান’, শাহিন্স, অনূর্ধ্ব-১৮ দলকে নিয়ে ক্রিকেটারদের ভাগ করা হবে চারটি দলে। অবশ্য তাদের আগে একই পথ দেখিয়েছিল বাংলাদেশও। বিসিবি তিন দলের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার থেকে একটি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজন করেছে। যার প্রাইজমানি আড়াই লাখ টাকা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে এমন নাটকীয়তার শুরুটা হয়েছিল আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। তাকে কেন্দ্র করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভে নেমেছিল। সেই দাবির মুখে বিসিসিআইয়ের নির্দেশনায় মুস্তাফিজকে বাদ দেয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। একজন ক্রিকেটার নিয়ে ভারতের এমন অবস্থানের পর স্বাভাবিকভাবেই পুরো জাতীয় দল, কোচিং স্টাফ ও সমর্থক-সাংবাদিকদের নিয়ে নিরাপত্তা উদ্বেগের কথা জানায় বাংলাদেশ। তাদের দাবি ছিল নিজেদের বিশ্বকাপ ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। কিন্তু আইসিসি তাতে সাড়া না দিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে যুক্ত করে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান

Update Time : ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬