Dhaka ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা ১৫ দিনের কন্যাকে জীবন্ত পুঁতে দিলেন!

  • Reporter Name
  • Update Time : ০১:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ২৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসা করানোর সামর্থ্য নেই, তাই অর্থের অভাবে নিজের কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিলেন বাবা। মর্মান্তিক এবং বর্বর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। গত রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই পাষন্ড ওই পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের অপরাধও স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ বহনের সক্ষমতা না থাকায় ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত দাফন করেছেন তিনি। এআরওয়াই নিউজ জানায়, অভিযুক্ত পিতার নাম তৈয়ব। ১৫ দিন বয়সি শিশুকন্যাকে হত্যার কথা পুলিশের কাছে নিজেই স্বীকার করে নেন অভিযুক্ত। তিনি জানান, সন্তানকে প্রথমে তিনি জীবন্ত অবস্থাতেই একটি বস্তায় ভরেছিলেন। তার পর মাটি খুঁড়ে সেই বস্তা পুঁতে দেন। পুলিশকে অভিযুক্ত পিতা আরও জানিয়েছেন, অর্থের অভাবে তাঁর নিজেরই পেট চলে না। সন্তানকে কোনো রকমে খাওয়ানোর বন্দোবস্ত করেছিলেন। কিন্তু হাসপাতাল থেকে জানানো হয়, ওই শিশুর চিকিৎসা প্রয়োজন। যাতে বেশ খানিকটা খরচ করতে হবে। এর পরেই শিশুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। আদালতের নির্দেশের পর নাবালক শিশুটির কবর উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বাবা ১৫ দিনের কন্যাকে জীবন্ত পুঁতে দিলেন!

Update Time : ০১:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪