Dhaka ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২ 

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১০৮ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জেরে মহিদুল শেখ (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার(১৩ অক্টোবর) সকালে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে মাহমুদ ও বনি শেখ নামের দুই যুবক মহিদুলকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তারা কাঠের বাটাম দিয়ে তার মাথায় আঘাত করে, এতে মহিদুল গুরুতর জখম হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে সোমবার রাতে তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা হামলাকারী মাহমুদ ও বনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওইদিনই মারামারির মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
নিহত মহিদুল মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে পৌর শহরের মাদ্রাসা রোডে মোটরসাইকেল ও অটোভ্যান ওভারটেক নিয়ে মহিদুলের সঙ্গে মাহমুদ ও বনির বিরোধ হয়। সেই বিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মহিদুলের মৃত্যুর ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মারামারি মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এখন নতুন করে হত্যা মামলা করা হয়েছে।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২ 

Update Time : ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫