Dhaka ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • ২৫৯ Time View

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মোঃ ইমরান শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) রাত ৯টায় ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারী পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

গ্রেপ্তার ইমরানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি ও দস্যুতাসহ নানা অপরাধে মোট ৩০টি মামলা রয়েছে। ইমরান ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারীপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেলুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার ইমরান একজন দুর্র্ধষ সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৩০টি মামলা রয়েছে। মামলা দায়ের শেষে এদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বাগেরহাটে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

Update Time : ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪