Dhaka ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আমাদের ভাই : সালমান আলী আগা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে শুরু থেকে সমর্থন দিয়ে গেছে পাকিস্তান। এমনকি তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ার কারণে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের বিশ্বকাপ শুরু হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ভালো কিছু করার আশায় পাকিস্তান, একই সঙ্গে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন অধিনায়ক সালমান আগা। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশকে পাকিস্তানের ভাই বলেও সম্বোধন করলেন তিনি। আইসিসি অধিনায়কদের সংবাদ সম্মেলনের দ্বিতীয় সেশনে সালমান পাকিস্তানকে সমর্থন দেওয়ার কারণে বাংলাদেশকে ধন্যবাদ দেন। একই সঙ্গে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় হতাশা প্রকাশ করেন। সালমান বলেন, ‘হ্যাঁ, তারা আমাদের ভাই। আমাদের সমর্থন দেওয়ার কারণে তাদেরকে অনেক ধন্যবাদ। তারা বিশ্বকাপে খেলছে না, এটা দেখা সত্যিই দুঃখজনক। আশা করি তারা টুর্নামেন্টেও আমাদের সমর্থন দিয়ে যাবে।’ ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গে সালমান বলেন- এই সিদ্ধান্ত বোর্ডের নয়, তাদের সরকারের। এটা দলের নিয়ন্ত্রণে নেই। তার ভাষ্য, ‘ভারতের বিপক্ষে খেলা আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকার এবং পিসিবির সিদ্ধান্ত। আমরা সেটাকে সম্মান জানাই। তারা যে সিদ্ধান্ত নেবে, আমরা মেনে চলব।’ নকআউট পর্বে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘সেমিফাইনাল বা ফাইনালে যদি আবার তাদের বিপক্ষে আমাদের খেলতে হয়, আমরা তাদের (পিসিবি ও সরকার) পরামর্শ জানতে চাইব।’

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বাংলাদেশ আমাদের ভাই : সালমান আলী আগা

Update Time : ০৭:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬