Dhaka ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ২২৫ Time View

বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী বুধবার (২ অক্টোবর) তিনি পাকিস্তান সফর করবেন, সেখান থেকে বাংলাদেশে আসবেন। কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। আগামী ৪ অক্টোবর তার ঢাকা সফরের কথা রয়েছে। আজকের মধ্যে সফরের তারিখ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, বাংলাদেশ সফরে আনোয়ার ইব্রাহিম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।
আশা করা হচ্ছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফরে পারস্পরিক সহযোগিতা বাড়বে যা, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।
এর আগে, বাংলাদেশের পট পরিবর্তনের পর গত ১৪ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছে প্রকাশ করেছিলেন। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছে ব্যক্ত করেছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বাংলাদেশে আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Update Time : ১০:৫৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪