Dhaka ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের শুরুতে পবিত্র নগরী মক্কায় দিলারা হানিফ পূর্ণিমা

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৪১ Time View

বিনোদন:ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা গেছে, মক্কায় কাবা শরিফের সামনে দাঁড়ানো সেই ছবিতে তার মেয়ে, স্বামী ও পরিবারকে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন-আলহামদুলিল্লাহ। এর আগে মদিনা ভ্রমণের একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা গেছে, কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন-আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল। নতুন বছরের শুরুতেই পূর্ণিমার এ পোস্টের পরই সামাজিক মাধ্যমের নেটিজেনরা ছবির মন্তব্যের ঘরে শুভকামনা জানিয়েছেন। অনেক ভক্তই তার হজ কবুলের দোয়া করেছেন। নেটিজেনদের ধারণা, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সৌদি সফরে রয়েছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ফেসবুকে উল্লেখ করেননি অভিনেত্রী।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বছরের শুরুতে পবিত্র নগরী মক্কায় দিলারা হানিফ পূর্ণিমা

Update Time : ০৯:৫২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬