Dhaka ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাট হাসপাতালের কোয়ার্টারে পিটিয়ে মারলো বিষাক্ত সাপ

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ৩৩০ Time View

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বিষাক্ত সাপের দেখা মেলে। পরে আতঙ্কিত হয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালের তৃতীয় শ্রেণির কোয়ার্টারের দ্বিতীয় তলায় জানালার গ্রিল পেঁচানো অবস্থায় একটি সাপ দেখতে পাওয়া যায়। কোয়ার্টারের লোকজন ডাকাডাকি করলে হাসপাতালের লোকজন এসে সাপটিকে লাঠি দিয়ে নিচে ফেলে দেয়। পরে সাপটিকে লাঠি দিয়ে মেরে ফেলা হয়।

তিনি বলেন, সাপটির নাম প্যারাডাইস ট্রী স্নেক, এর অন্য নাম হলো প্যারাডাইস ফ্লাইং স্নেক। এটি হালকা বিষাক্ত সাপ, এক গাছ থেকে অন্য গাছে ঘুরে বেড়ায়। কোয়ার্টারের পাশে একটি তেঁতুল গাছ থেকে এটি বাসায় ভিতর প্রবেশ করার চেষ্টা করছিল বলে জানান তিনি।

এদিকে এসময় হঠাৎ করে সাপটিকে দেখতে পেয়ে হাসপাতাল এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ফকিরহাট হাসপাতালের কোয়ার্টারে পিটিয়ে মারলো বিষাক্ত সাপ

Update Time : ০১:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪