Dhaka ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে দোকানে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ২৬২ Time View

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার মৌভোগ ব্রীজের নিচে চুনটের মোড় নামক বাজার এলাকায় মা-বাবার দোয়া নামে একটি ফ্রিজ, অটো ভ্যানের ব্যাটারী ও পার্সের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে বুধবার (২৬ জুন) বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  শেখ ওয়াহিদুজ্জামান বাবু, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম,ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান সহ অন্যান্যরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে স্থানীয় লোকজন  মো. হোসেন শেখের দোকানে আগুন পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। ততক্ষনে দোকানের ভেতর থাকা নগদ টাকা, তিনটি ফ্রিজ, অটো ভ্যানের ব্যাটারী সহ অন্যান্য জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ অগ্নিকান্ডের ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দোকান মালিক মো. হোসেন শেখ জানান। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিভাবে আগুন লেগেছে বা শত্রুতামূলকভাবে কেউ আগুন লাগিয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। তবে ক্ষতিগ্রস্থ দোকান মালিক লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ফকিরহাটে দোকানে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

Update Time : ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪