Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে গাছ থেকে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১০৯ Time View

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গা এলাকার একটি বাগান থেকে মুজিবুর রহমান শেখ (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে একটি মেহগনি গাছের ডালের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

নিহত মৎস্য ব্যবসায়ী উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা গ্রামে গোলাপ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি থেকে কিছু দুরে মোড়লডাঙ্গা নিজাম শেখের বাগানের একটি মেহগনী গাছের ডালের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মুজিবুর রহমানের মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় ৯৯৯ এ কল করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন। তবে মরদেহের কপালে একটি আঘাতে চিহৃ পাওয়া গেছে বলে পুলিশ জানান।

এদিকে মুজিবুর রহমানের মৃত্যু নিয়ে এলাকায় ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। আসলে সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

নিহতের ভাই জিল্লাল শেখ ও হাবি শেখ জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে কে বা কাহারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেনি। সকালে তার মরদেহ পাওয়া গেছে। তারা আরো জানান, স্ত্রীর সাথে সম্পর্ক ভাল না থাকায় তার স্ত্রী দীর্ঘদিন পিত্রালয়ে বসবাস করেন। দুই ছেলে নিয়ে মুজিবুর রহমান নিজ বাড়িতে থাকতেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে সঠিকভাবে জানা যাবে আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ফকিরহাটে গাছ থেকে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৬:৪৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫