Dhaka ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড় পেরুলেই

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১৯৪ Time View
জিয়া সাঈদ
কড়া নেড়ে নেড়ে
কত দুয়ার থেকে ফিরে এসেছি
কত সম্ভাব্যে গিয়ে
হয়েছি মলিন
তবু উদ্যমেই রেখেছি অন্বেষণ..
কুয়াশায় ঢেকে গেছে ভোর
দুপুরে ঝড়ের পূর্বাভাস
তবু হেঁটে গেছি
হেঁটে হেঁটে এপথ ওপথ
কখনো বা গন্তব্যের খোঁজে
পায়ে পায়ে গড়ে নিয়েছি নতুন পথ
পথেই পেয়েছি অভিজ্ঞান
বলেছে প্রতীতি – এত বড় পৃথিবীর
আছে আরো অনেক দুয়ার
বলেছে প্রত্যয় –
বলেছে প্রত্যাশা –
পরের পাহাড় পেরুলেই হয়তো দেখতে পাবে
জীবন দাঁড়িয়ে আছে কোনো দরজায়
গোলাপ হাতে শুধু তোমারই প্রতীক্ষায়….
Tag :
About Author Information

পাহাড় পেরুলেই

Update Time : ০৯:৫৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
জিয়া সাঈদ
কড়া নেড়ে নেড়ে
কত দুয়ার থেকে ফিরে এসেছি
কত সম্ভাব্যে গিয়ে
হয়েছি মলিন
তবু উদ্যমেই রেখেছি অন্বেষণ..
কুয়াশায় ঢেকে গেছে ভোর
দুপুরে ঝড়ের পূর্বাভাস
তবু হেঁটে গেছি
হেঁটে হেঁটে এপথ ওপথ
কখনো বা গন্তব্যের খোঁজে
পায়ে পায়ে গড়ে নিয়েছি নতুন পথ
পথেই পেয়েছি অভিজ্ঞান
বলেছে প্রতীতি – এত বড় পৃথিবীর
আছে আরো অনেক দুয়ার
বলেছে প্রত্যয় –
বলেছে প্রত্যাশা –
পরের পাহাড় পেরুলেই হয়তো দেখতে পাবে
জীবন দাঁড়িয়ে আছে কোনো দরজায়
গোলাপ হাতে শুধু তোমারই প্রতীক্ষায়….