Dhaka ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাচার হওয়া অর্থের অংশ ফেব্রুয়ারির মধ্যে ফেরত আসবে: অর্থ উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৮ Time View

বিদেশে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে ঠিক কত অর্থ ফিরিয়ে আনা যাবে সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, পাচারকারীরা বিভিন্ন কৌশল জানেন বলে প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ। তারপরও ইতিমধ্যে কিছু অগ্রগতি হয়েছে এবং একাধিক আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারি মাস নাগাদ কিছু অর্থ দেশে ফেরত আসতে পারে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘অর্থ ফেরত আনার আনুষ্ঠানিকতা কোনো সরকার এড়িয়ে থাকতে পারবে না। আন্তর্জাতিক নিয়ম মেনেই এ অর্থ ফেরত আনতে হবে। মনে করেন আমি কোনো ব্যাংকে চিঠি দিলাম, আর তারা টাকা দিয়ে দিল—এমনটা হবে না। তাই আইনগত প্রক্রিয়ায় যেতে হবে।’’ তিনি জানান, বর্তমানে প্রায় ১১-১২টি মামলাকে অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে এবং ২০০ কোটি টাকার বেশি সংশ্লিষ্ট অন্যান্য মামলাও নজরদারিতে রয়েছে।

নতুন সরকার এ উদ্যোগ ধরে রাখবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘তারা বাধ্য থাকবে। কারণ প্রক্রিয়াটি চালু না রাখলে অর্থ ফেরত আসবে না। এটাই আন্তর্জাতিক প্র্যাকটিস।’’

অর্থ উপদেষ্টা আরও জানান, ইতিমধ্যে বিদেশে পাচার হওয়া কিছু সম্পদ জব্দ করা হয়েছে। কোথায় পাচারকারীদের টাকা আছে, কোন দেশে তাদের হিসাব বা পাসপোর্ট রয়েছে—এসব তথ্য সরকারের কাছে আছে। এখন বাকি কাজ সম্পন্ন করতে সময় লাগছে।

দেশে খাদ্য নিরাপত্তাহীনতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, ‘‘আমাদের কিছুটা পুষ্টির ঘাটতি আছে, বিশেষ করে শিশু ও মায়েদের মধ্যে। খাদ্যতালিকায় সুষমতা নেই, আমরা চালের ওপর বেশি নির্ভর করি। কিন্তু আমিষের ঘাটতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে দরকার ডিম, যা সবার নাগালে আনা জরুরি।’’

কোনো কোনো উপদেষ্টা নিজের এলাকায় বেশি বরাদ্দ দিচ্ছেন—এমন অভিযোগ প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘প্রকল্পগুলো বহু আগের করা। এখানে নতুন করে কাউকে সুবিধা দেওয়ার বিষয় নেই।’’

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

পাচার হওয়া অর্থের অংশ ফেব্রুয়ারির মধ্যে ফেরত আসবে: অর্থ উপদেষ্টা

Update Time : ১২:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫