Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে শিশুসহ একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা পাকিস্তানে

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ২৮৪ Time View

বিদেশ : পাকিস্তানের পেশোয়ারে একটি বাড়িতে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে একই পরিবারের অন্তত ৯ জন সদস্য নির্মমভাবে খুন হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ঘটা এই ভয়ঙ্কর ঘটনাটি দেশজুড়ে শোকের ঢেউ তুলেছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নৃশংস এ ঘটনায় বাদাবের থানার পাশে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়। এতে চার নারী ও চার শিশুসহ ৯ জন নিহত হয় এবং অন্য আরো কয়েকজন আহত হন। পুলিশ তাদের প্রাথমিক বিবৃতিতে বলেছে, দুই পরিবারের মধ্যে আর্থিক ও সম্পত্তির বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে সিনিয়র সুপারিনটেনডেন্ট পুলিশ (এসএসপি) অপারেশনস কাশিফ জুলফিকার বিবৃতিটির বিরোধিতা করে বলেছেন, উভয় পক্ষের মধ্যে আপাতদৃষ্টিতে কোনো আর্থিক বিরোধ ছিল না। তিনি আরো বলেন, সশস্ত্র হামলার পেছনের উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ‘অপরাধীদের ধরতে দুটি টিম গঠন করা হয়েছে।
’উদ্ধারকারী দল ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলোকে হাসপাতালে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজের খালি খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করে মামলা দায়ের করেছে। এসএসপি (তদন্ত) সাহেবজাদা সাজ্জাদ জানান, অপরাধীদের ধরতে পুলিশ সুপার (এসপি) সদর সার্কেলের নেতৃত্বে চারটি দল পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার পেছনের উদ্দেশ্য বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

পাকিস্তানে শিশুসহ একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা পাকিস্তানে

Update Time : ০১:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪