Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চায়েতের তৃতীয় সিজনের ট্রেলার সামনে এলো

  • Reporter Name
  • Update Time : ১১:২০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • ২৬২ Time View

বিনোদন: অপেক্ষার পালা শেষ। অবশেষে ভারতের সবচেয়ে জনপ্রিয় ও হিট সিরিজ ‘পঞ্চায়েত’-এর তৃতীয় সিজনের ট্রেলার প্রকাশ্যে এলো। বুধবার (১৫ মে) সুপারহিট এই ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে বরাবরের মতই দেখা গেছে ফুলেরা গ্রামের সারল্যে ভরা কিছু মানুষের মুখ। যেখানে নতুন সচিব ও পুরনো সচিব অভিষেকের বদলির টুইস্টও প্রকাশ পেয়েছে। সিরিজটির দ্বিতীয় সিজনেই আভাস দেওয়া হয়েছিল যে ফুলেরা গ্রামের সচিব অভিষেক কুমারকে বদলি করে তার জায়গায় নতুন সচিব আসবেন। ট্রেলারে দেখা গেছে ফুলেরা গ্রামের প্রধান এখন সচিবের বদলি আটকে দিয়েছেন। আর প্রধানের বিপক্ষ দলও প্রস্তুতি নিচ্ছে ভোটে প্রধানকে পরাজিত করে তার গদি দখলের। তাদের পেছন থেকে সাপোর্ট দিচ্ছেন দুষ্টবুদ্ধির বিধায়ক। ২ মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলারে একঝাঁক নতুন মুহূর্ত দর্শকদের দারুণ এক বিনোদনের আভাস দিয়েছে। এই মুহূর্তে ভারতে চলছে লোকসভা নির্বাচন। দেশ জুড়ে এখন ভোটের আবহের মাঝেই রাজনীতি, রোমান্স আর প্রাণ খোলা হাসির ভাÐার নিয়ে আসছে ‘পঞ্চায়েত ৩’। একেবারে পুরনো ছন্দে ধরা দিয়েছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্ত, বিশ্বপতি সরকার, ফয়সাল মালিক, চন্দন রায়, পূজা সিং, সাংভিকার মতো অভিনয়শিল্পীরা। আগামী ২৮ মে থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে দীপক কুমার মিশ্র পরিচালিত ‘পঞ্চায়েত’-এর তৃতীয় সিজন। ভারতের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে সবার ওপরের দিকেই থাকবে ‘পঞ্চায়েত’ সিরিজটি। গ্রামীণ জীবনের মিষ্টি গল্পে নির্মিত সিরিজটি ব্যাপক আলোড়ন ফেলেছিল দর্শকমহলে। সফল দুটি সিজন শেষ করার পর এটির তৃতীয় সিজনের অপেক্ষায় ছিল ভক্ত-অনুরাগীরা। ‘পঞ্চায়েত ৩’-এর ফার্স্ট লুক গত বছরের ৯ ডিসেম্বর উন্মোচন করা হয়েছিল। এতে জিতেন্দ্র কুমার ওরফে অভিষেক ত্রিপাঠীকে তাঁর আইকনিক বাইকে দেখা গিয়েছিল। এরপর থেকেই পঞ্চায়েতের তৃতীয় সিজন ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এবার ট্রেলার দিয়ে দর্শকদের আগ্রহের সীমা যেন ভেঙে দিল ‘পঞ্চায়েত।’ আগামী ২৮ মে থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘পঞ্চায়েত’-এর তৃতীয় সিজন। ২০২২ সালে পঞ্চায়েত-এর দ্বিতীয় সিজন মুক্তির পরেই গোয়ায় ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ওয়েব সিরিজের (ওটিটি) পুরস্কার জিতে ইতিহাস তৈরি করে এটি। এই অসাধারণ জয় ভারতের স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও বড় করে তুলেছে। ওটিটিতে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে ১৫টি ভিন্ন প্ল্যাটফর্ম থেকে ৩২টি পুরস্কার, ১০টি ভাষায় সকলের মনজয় করেছে সিরিজটি।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

পঞ্চায়েতের তৃতীয় সিজনের ট্রেলার সামনে এলো

Update Time : ১১:২০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪