Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের সময় রাতে এআই অপব্যবহারের আশঙ্কা প্রকাশ সিইসির

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৯৬ Time View

নির্বাচনের সময়, বিশেষ করে রাতের বেলায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার ঝুঁকি রয়েছে, তাই কমিশন এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইডিইএ-২ প্রকল্প আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই আশঙ্কার কথা জানান সিইসি।

তিনি বলেন, “এআইয়ের অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। নির্বাচনে এআইয়ের অপব্যবহার আমরা রোধ করতে চাই। মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে একটি কেন্দ্রীয় সেল গঠন করা হবে। তবে এটি কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন।”

সিইসি আরও বলেন, “নির্বাচনের সময় অনেক কিছুই রাতে ঘটে যেতে পারে। বিশেষ করে রাতের বেলায় এআইয়ের অপব্যবহার বেশি হতে পারে। এজন্য আমাদের দিন-রাত কাজ করতে হবে। কী ধরনের জনবল এই কাজে নিয়োজিত করা হবে, কোন উৎস থেকে বিভ্রান্তিকর তথ্য আসতে পারে, আমরা কীভাবে সেই তথ্য যাচাই করে জনগণের কাছে পৌঁছাব, তা নির্ধারণ করা জরুরি।”

কর্মশালায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা অংশ নেন। তারা নির্বাচনকালীন তথ্যপ্রবাহের নিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার, মনিটরিং সিস্টেম ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থাপনা নিয়ে মতামত দেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

নির্বাচনের সময় রাতে এআই অপব্যবহারের আশঙ্কা প্রকাশ সিইসির

Update Time : ১২:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫