Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ অঞ্চলে প্রাণঘাতী অভিযানের পর গাজায় ইসরায়েলের নতুন হামলা

  • Reporter Name
  • Update Time : ০১:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ২৬১ Time View

বিদেশ : গাজা উপত্যকার দক্ষিণ ও মধ্য অংশে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার এই হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সপ্তাহান্তের এক হামলায় নিরাপদ হিসেবে ঘোষিত একটি এলাকায় বহু ফিলিস্তিনি নিহত হওয়ার পর হামাসের ওপর চাপ বাড়াতে এই হামলা চালানো হয়। শনিবার ইসরায়েলের ওই হামলায় মাওয়াসির ঘনবসতিপূর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। মাওয়াসির ৩০ বছর বয়সী বিক্রেতা আয়াহ মোহাম্মদ বলেন, এমন দৃশ্য আমার জীবনে কখনও দেখিনি। কোথায় যাবো, কেউ জানে না। মাওয়াসি খান ইউনিসের পশ্চিম প্রান্তে অবস্থিত। এখানে হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। ইসরায়েল ওই এলাকায় হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফকে টার্গেট করেছিল বলে দাবি করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবারের হামলায় অন্তত ৯০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। দক্ষিণে রাফাহতে নতুন করে লড়াই শুরু হয়েছে। বাসিন্দারা জানান, ইসরায়েলি বাহিনী কয়েকটি ঘর ধ্বংস করেছে এবং পূর্বাঞ্চল থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মধ্যাঞ্চলীয় গাজায় আল-বুরেইজ ও আল-মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমাবর্ষণে পাঁচজন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় বহু সামরিক টার্গেট ধ্বংস এবং অনেক যোদ্ধা নিহত করেছে। আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা রাফাহতে তীব্র লড়াইয়ে লিপ্ত। গত শনিবারের হামলা গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হওয়ায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলা সত্তে¡ও তারা আলোচনায় রয়েছে। ইসরায়েল দাবি করেছে, আরেকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন তবে দেইফের পরিণতি নিশ্চিত নয়। দেইফ নিহতের কথা অস্বীকার করেছে করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেশিরভাগ নিহত বেসামরিক বলে দাবি করা হচ্ছে। ইসরায়েল জানিয়েছে, তাদের ৩২৬ সেনা নিহত এবং হামাসের এক-তৃতীয়াংশ যোদ্ধাকে তারা হত্যা করেছে। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের ওপর আক্রমণের পর যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের দাবি, ওই হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত এবং ২৫০ জনের বেশি সেনা ও বেসামরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

নিরাপদ অঞ্চলে প্রাণঘাতী অভিযানের পর গাজায় ইসরায়েলের নতুন হামলা

Update Time : ০১:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪