Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

  • Reporter Name
  • Update Time : ১১:১৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • ৩৭৫ Time View

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে।
আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে
উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, লিপি
বেগম, আফরোজা বেগম, হান্নান কবিরাজ, নজরুল কবিরাজ ও আনসার কবিরাজ।
আহতদের সবার বাড়ি কুমারখালী গ্রামে। আহত নজরুল কবিরাজ বলেন, আমার
ভাইয়ের ক্রয় করা জমিতে রকিব কবিরাজের একটি চায়ের দোকান আছে। সেই
দোকানে আমার ভাই তালা দিয়ে রাখে। ঘটনার দিন এশার আজানের পরে দেশীয়
অস্ত্রসহ রকিব তার বাহিনী নিয়ে এসে দোকানে হামলা চালায়। এসময় সংবাদ
পেয়ে সেখানে আমার ভাইয়ের স্ত্রী আফরোজা এগিয়ে এলে তার উপর হামলা করে। তার
চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে রকিব বাহিনী আমাদের উপরে এলোপাতারি
হামলা চালায়। ২০-২৫ জনের দল সংঘবদ্ধ হামলায় অংশ নেয়। হামলাকারী রকিব
কবিরাজের ছেলে আবুজর জানান, জমি বিরোধের জের নিয়ে আমাদের দোকানে
তালা দিয়ে রাখে। আমরা বন্ধ দোকানের তালা খুলতে গেলে আনসার কবিরাজ তার
লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালালে আমরাও পাল্টা হামলা চালাই। এতে উভয়পক্ষের
মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহত হয়ে আমার বাবা ও চাচা হাসপাতালে ভর্তি হয়েছেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ধসঢ়; আলম হাওলাদার বিষয়টি
নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা
হবে।

Tag :
About Author Information

নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

Update Time : ১১:১৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪