Dhaka ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ইসরায়েলি রক্ষীকে পশ্চিম তীরে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০১:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪৬ Time View

বিদেশ : পশ্চিম তীরের হেবরনে এক চেক পোস্টে গোলাগুলিতে অন্তত দুইজন ইসরায়েলি নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। এ ছাড়া এতে আরেকজন আহত হয়েছে। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের জাতীয় পরিষেবা মেগান ডেভিড অ্যাডম বলেছে, রোববার একজন নারী ও একজন পুরুষকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৫০ বছর বয়সের কোঠার একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেবরনের দক্ষিণে তারকিমিয়া চেক পয়েন্টের কাছে হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি আর্মি জানিয়েছে, তারা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। মারিভ নামের পত্রিকায় বলা হয়েছে, হতাহত তিনজন পুলিশের সদস্য। তারা হেবরন স্টেশনে দায়িত্বে ছিলেন। সেইসময় তাদের ওপর হামলা হয়েছে। এদিকে গত বুধবার থেকে জেনিনে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

দুই ইসরায়েলি রক্ষীকে পশ্চিম তীরে হত্যা

Update Time : ০১:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪