Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তটিনী প্রথমবার ওয়েব সিরিজে

  • Reporter Name
  • Update Time : ১২:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ২৩২ Time View

বিনোদন: ছোটপর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী এবার যুক্ত হলেন ওয়েব সিরিজে। প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। জানা গেছে, নির্মাতা সানী সানোয়ারের একটি ওয়ের সিরিজে যুক্ত হয়েছেন তটিনী। অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে বিষিয়টি নিশ্চিত করেছেন। ওটিটি মাধ্যম বিঞ্জ থেকে আসবে সিরিজটি, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে সিরিজটির গল্প ও নিজের চরিত্র সম্পর্কে কিছু জানাননি অভিনেত্রী। তিনি বলেন, ‘নতুন সিরিজটিতে আমি যে চরিত্রটি করব, ওই চরিত্রটি ঘিরেই সিরিজটি এগিয়েছে। পড়ার পর মনে হয়েছে গল্প ও চরিত্র দুটোই ভালো। ভাবলাম কাজটি করা উচিত।’ তটিনী জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা। তিনি বলেন, ‘৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং হওয়ার কথা। এখন পর্যন্ত শুটিং শিডিউল ঠিকঠাক আছে। তবে শুনতে পাচ্ছি দেশের পরিস্থিতির কারণে ওই তারিখে শুটিং নাও শুরু হতে পারে। কিছুদিন পেছাতে পারে।’ পবিত্র ঈদুল আজহার ছুটির বিরতির পর আবারও নিয়মিত শুটিংয়ের ফিরেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। এরইমধ্যে তিনটি নাটকের শুটিংও শেষ করেছেন। এ ছাড়া দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য আরেকটি নতুন নাটকের শুটিং আপাতত বন্ধ রয়েছে তটিনীর।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

তটিনী প্রথমবার ওয়েব সিরিজে

Update Time : ১২:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪