Dhaka ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ২২০ Time View

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মঙ্গলবার বাংলাদেশে দুই দিনের সফরে আসছেন। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিস জানিয়েছে, ভলকার তুর্ক সফরকালে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন। সফরকালে হাইকমিশনার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি ভাষণ দেবেন, যেখানে তিনি সা¤প্রতিক প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন। তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে ক‚টনৈতিক মিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। হাইকমিশনার তার মিশন শেষে আগামীকাল বুধবার সাড়ে ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলন করবেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক

Update Time : ১২:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪