Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিলো সিনেট

  • Reporter Name
  • Update Time : ০৪:২১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৪৭ Time View

বিদেশ: ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। ক্রিস্টেনসেন এর আগে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর এবং পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর অফিসের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল শুক্রবার লিংকডইনে এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে আমি সম্মানিত এবং এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুসারে, ক্রিস্টেনসেন সিনিয়র ফরেন সার্ভিস, ক্লাস অফ কাউন্সেলরের একজন ক্যারিয়ার সদস্য। তিনি অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেটের সিনিয়র অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সমপ্রতি তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ড এর বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিলো সিনেট

Update Time : ০৪:২১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫